দেশে করোনায় প্রাণ গেল ২১০ জনের, শনাক্ত ১২৩৮৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে
মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০
লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।
বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা
সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার
তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে
৭০ লাখ ৯৯ হাজার ৮৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার
২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ জন ৪১২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা
বিভাগেরই ৫৯ জন। এছাড়া খুলনায় ৪৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১৫, বরিশালে ১০, সিলেটে
৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৩১ জন পুরুষ এবং
৭৯ জন নারী।


