করোনায় দেশে মৃত্যু ২০৩, শনাক্ত ১২১৯৮ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত ১৬ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।