বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের
যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক
কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই
সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ
থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞপনে বলা হয়েছে, কুরবানি ঈদের
মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ।
খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি
অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই
থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত
করা হয়।


