নারায়ণগঞ্জের অগ্নিকান্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।




 

রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নারায়ণগঞ্জের ছয় তলা ওই কারখানাটিতে হঠাৎ আগুন জলে কালো ধোঁয়া বের হতে থাকে। এ সময় ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। তারা বের হতে না পেরে ভেতরে আটকে পড়েন। ধোঁয়ায় অক্সিজেন সংকট ও আগুনের ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।