উপহারের আম পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

উপহারের আম পাঠানোয় এক লিখিত বার্তায় প্রধানমন্ত্রীকে
ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, আপনার চিন্তাশীল আচরণে আমি আবেগতাড়িত। আমার সাম্প্রতিক
বাংলাদেশ সফরের সময় আপনার আতিথেয়তাকেই আবার স্মরণ করিয়ে দিলো এই উপহার।
মোদি আরও বলেন, করোনাভাইরাস মহামারীর বাধার
মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রেই দু’দেশের মধ্যে সহযোগিতার ক্রমবৃদ্ধি অব্যাহত
ছিলো। এসব বাধা সত্ত্বেও ফলোআপ আলোচনা এবং উদ্যোগগুলো নেওয়া হয়েছে দেখে আমি আনন্দিত।
পরিশেষে বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক
উপকারী সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমি আমাদের সরকারের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করছি।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
এর আগে গত ৪ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
জন্য হাঁড়িভাঙা আম দুই হাজার ৬০০ কেজি উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


