টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

 

জিম্বাবুয়ে দুই খেলোয়াড়ের অভিষেক হবে আজ।

 

অপরদিকে ব্যাটিংকে গুরুত্ব দিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে স্পেশালিস্ট বোলার রাখা হয়েছেন তিনজন। তাদের সঙ্গ দেবেন দলে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হুসেইন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।


জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।