রওশন এরশাদ, জিএম কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা
আজ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা
জিএম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস
উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা
জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো: আবু
জাফর রাজু আজ দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম
ভূঁইয়ার কাছে কার্ডগুলো হস্তান্তর করেছেন।


