বরগুনায় এক কিশোরী হত্যার অভিযোগ

বরগুনায়
প্রতিবেশী গৃহকর্তা কর্তৃক বাতরুমের ফাঁকা জায়গা দিয়ে গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ
করায় সামিরা (১৪) নামে এক কিশোরীকে হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ করেছে কিশোরীর পরিবার।
বরগুনা থানার অফিসার ইনচার্জ বলেছেন, মেয়েটি আত্নহত্যা করে থাকতে পারে প্রাথমিকভাবে
এমনটি ধারণা করা হচ্ছে।
সোমবার
(৫ জুলাই) সকাল ১১ টার দিকে শহরের পশ্চিম ররগুনা কলেজ রোড খামার বাড়ি এলাকায় এ ঘটনা
ঘটেছে। এ ঘটনায় গৃহকর্তা জামাল হোসেনকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা।
থানা
সুত্রে জানা গেছে, পুলিশ খবর পেয়ে শরের কলেজ রোড এলাকার বাসার যৌথ বাথরুম থেকে গলায়
ওড়না দিয়ে ফাঁস লাগানো ঐ কিশোরীর লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘর
মালিকের ছেলে জামাল দুই সন্তানের জনক পেশায় একজন নির্মান শ্রমিক।
এ
ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, জামাল হোসেন নামে
এক জনকে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে, আমরা তাকে আটক করেছি, এ ঘটনায় আটক জামাল গোসলের
দৃশ্য দেখতে উকি-ঝুকি দিত। এ নিয়ে ঝগড়া-ঝাটি হওয়ায় মেয়েটি আত্নহত্যা করে থাকতে পারে
প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হচ্ছে। এ ঘটনা এখনো কোন মামলা হয়নি।
এ
সময় তার মূত্যুর খবরে স্বজনদের কান্নায় বাসা ও হাসপাতাল এলাকার বাতাস ভারী হয়ে ওঠে
নিহত কিশোরীর মা সুরমা বেগম কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে জানান, আমি চায়ের দোকান
দেই। সে সুবাধে আমার মেয়ে সামিরা বাসায় থাকত। ঘটনার ২-৩ দিন আগে আমার মেয়ে গোসল করতে
গেলে বাড়ি মালিক আবুল বাশার এর ছেলে জামাল বাথরুমের ফাঁকা জায়গা দিয়ে সে দৃশ্য দেখে।
এ কথা মেয়ে সামিরা তার মাকে জানালে সে জামালের বাবা ঘর মালিক আবুল বাশারকে জানায়, বাশার
কাউকে না জানানোর শর্তে বাড়ি থেকে এসে ছেলের বিচার করবে বলে জানান। এরই মধ্যে আজ সোমবার
বাড়ির মালিকের ছেলে জামাল ও তার স্ত্রী আমার মেয়েকে মেরে বাথরুমে ঝুলিয়ে রেখেছে। নিহত
সামিরা খেজুরতলা গ্রামের বার্বুচি রফিকুল এর মেয়ে। সে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের
৮ম শ্রেণীর পড়া-লেখা করত।


