দেশে করোনায় ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি নভেল করোনাভাইরাসে
আক্রন্ত আরও ১৩২ জন রোগীর মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর
ঘটনা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ৪৮৩ জনের শরীরে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের
সংখ্যা ১৪ হাজার ৭৭৮ জন ছাড়াল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩০ হাজার
৪২ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য
অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা
পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। শনাক্তের হার ২৮.২৭ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন
আরো ৪ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৮ হাজার ৩০১
জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৪৩ জন, যা এ পর্যন্ত
মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।


