বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ২৫ লাখ, মৃত্যু ৩৯ লাখ ৫৩ হাজার ছাড়াল

বিশ্বব্যাপি মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ কোটি
২৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের
(সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ১৮৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে
৩৯ লাখ ৫৩ হাজার ৯১১ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।
শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৭০ জন। আর
এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ১২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার
এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন এবং মৃত্যু
হয়েছে ৫ লাখ ২০ হাজার ৯৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে
তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন।
আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে।
আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন
২৫ লাখ ১৯ হাজার ২৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৪৭ জনের।
মৃত্যু বিবেচনায় পেরু আছে পঞ্চম স্থানে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান
১৮ নম্বরে। পেরুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৬৫ জন এবং মৃত্যু হয়েছে
১ লাখ ৯২ হাজার ৩৩১ জনের।
এদিকে, ব্রিটেনসহ বিশ্বে করোনা আক্রান্তদের
মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় আরও বেশি ক্ষতিকর ও প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ বাড়ছে
বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জার্মানিতে ১ম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়াদের
আরও বেশি সুরক্ষার জন্য ২য় ডোজ হিসেবে ফাইজার বা মডার্নার টিকা নেয়ার পরামর্শ দিয়েছে
দেশটির ভ্যাকসিন কমিটি। ইউরোপ ও আফ্রিকায় ডেল্টার কারণে করোনা পরিস্থিতির আরও অবনতি
হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ রোধে বেশ কয়েকটি শহরে রাত্রিকালীন
কার্ফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।
অন্যদিকে, দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ধরনের
সংক্রমণ রোধে ৫০ উর্ধ্ব নাগরিকদের করোনা টিকার ৩য় ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
ডেল্টা ধরনে সংক্রমণ ৬০ শতাংশ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ৩ গুণ বাড়িয়েছে
ইন্দোনেশিয়া।


