৩১ জুলাই পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের
সকল শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমুহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়
থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনা
পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন
কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী
ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ থাকবে।
কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির
সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান
এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা
হয়েছে।


