আগামীকাল থেকে ১ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন : প্রজ্ঞাপন জারি

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামীকাল
সোমবার ২৮ জুন থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন
জারি করেছে সরকার।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত
রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের
ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা
পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।’
নতুন যুক্ত হওয়া শর্তাবলী:
১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা
ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে
বিষয়টি নিশ্চিত করতে হবে।
২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র,
রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল
৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেক ওয়ে) করতে পারবে।
৪. সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো
শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের
ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা
চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


