জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
আহমেদ।
আজ শনিবার সকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে
সড়ক পথে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল
মোহাম্মদ শাহিনুল হক ।
পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদন করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার
প্রদান করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।


