সর্বোচ্চ গোলের রেকর্ড করল রোনাল্ডো

বর্ণাঢ্য ক্যারিয়ারে গৌরবময় পথচলায় আরও
একটি কীর্তিতে ভাগ বসালেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের
রেকর্ড স্পর্শ করলেন পর্তুগালের এই তারকা। এতদিন একাই শীর্ষে অবস্থান করছিলেন ইরানের
সাবেক ফরোয়ার্ড আলী দাই।
বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে
হাঙ্গেরির বুদাপেস্টে ‘এফ’গ্রুপের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে
জোড়া গোল করেন রোনালদো। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ফলে তার গোলসংখ্যা হলো দাইয়ের
সমান ১০৯টি।
৩৬ বছর বয়সী রোনাল্ডো ইতোমধ্যেই ইউরোপীয়ান
চ্যাম্পিয়নশীপে ১৪ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এই তালিকায় তিনি পাঁচ গোলের
ব্যবধানে পিছনে ফেলেছেন সাবেক ফরাসী অধিনায়ক মিশেল প্লাতিনিকে। ১৯৮৪ সালে ইউরোর এক
আসরেই প্লাতিনি ফ্রান্সের হয়ে ৯ গোল করেছিলেন।
এছাড়া সর্বোচ্চ পাঁচটি ইউরো আসরে খেলার
রেকর্ডটিও এখন রোনাল্ডোর দখলে। এবারের আসরে ইতোমধ্যেই তিনি গ্রুপ পর্বের তিন ম্যাচে
পাঁচ গোল করেছেন।
২০০৪ সালের ইউরোতে গ্রীসের সাথে প্রথম
ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল। ঐ ম্যাচে রোনাল্ডো তার প্রথম আন্তর্জাতিক
গোলটি করেছিলেন।
দাই ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের
হয়ে ১৪৯টি ম্যাচে ১০৯ গোল করেছিলেন। দাইয়ের এই অর্জন কেউ কখনো স্পর্শ করতে পারবে বলে
মনে হয়নি। অতীতে বিভিন্ন অনুষ্ঠানে দেই জানিয়েছিলেন রোনাল্ডো যদি তার রেকর্ড ভাঙ্গতে
পারে তবে তিনি সত্যিকার অর্থেই খুশী হবেন। তিনি সবসময়ই বিশ্বাস করেন বিশ্বের সেরা তিন
খেলোয়াড়ের মধ্যে রোনাল্ডো অন্যতম। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির পাশে সবসময়ই রোনাল্ডোর
নামও থাকবে।
রেকর্ডের পরপরই ইন্সটাগ্রামে দাই লিখেছেন,
‘অভিনন্দন রোনাল্ডো।
আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গতে আর মাত্র এক গোল দুরে রয়েছেন
তিনি। আমি সত্যিই গর্বিত যে আমার এই রেকর্ড রোনাল্ডোর মত একজন খেলোয়াড় স্পর্শ করেছে।
সে একজন সেরা ফুটবলার।


