নগদ লভ্যাংশ পাঠাল ব্রাক ব্যাংক

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি
ব্রাক ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন
সিস্টেমসের মাধ্যমে গত ১৬ জুন বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব
বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ।













