দেশে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু

গত ২৪ ঘন্টায় সারাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ জন রোগীর মৃত্যু হয়েছে। গত এক দিনে কেবল খুলনা বিভাগেই ২০ জনের মৃত্যু হয়েছে, রাজশাহীতে মারা গেছেন ১৩ জন। সব মিলিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৪৫ জন হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৮৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে সামান্য কম। বুধবার দেশে ৩ হাজার ৯৫৬ জন নতুন রোগী শানাক্ত হয়েছিল। 

 

নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন হয়েছে।

 

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।