১৬ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি
একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান ও আত্মত্যাগের
জন্য সরকার আরও ১৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে
একটি গেজেট প্রকাশ করেছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা)
৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ এই অন্তর্ভুক্তির মাধ্যমে এ পর্যন্ত ৪১৬ জন বীরাঙ্গনা
মুক্তিযোদ্ধার মর্যাদা পেয়েছেন।
নতুন করে সুনামগঞ্জের গুলবাহার বেগম, মাদারীপুরের
অজুফা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের বিল্ল বাসিনী
ও শেফালী সিকদার, চট্টগ্রামের হোসনে আরা বেগম, নরসিংদীর জাহেরা খাতুন মুক্তিযোদ্ধার
স্বীকৃতি পেয়েছেন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজারের
মইরম নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত; রংপুরের মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা
বেগম ও মোছা. মালেকা বেগম।
নোয়াখালীর শোভা পারভীন ও বাগেরহাটের সেতারা
বেগমও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।


