নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল
এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আগামী ২৪ জুন জেনারেল হিসেবে তার পদোন্নতি
কার্যকর হবে এবং একইদিন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব
ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর
কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ২৪ জুন অপরাহ্ণ
থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের
প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য
সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।
উল্লেখ্য, এস এম শফিউদ্দিন আহমেদ বিদায়ী
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।


