দেশে করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১৬৭৬ জন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বেড়েছে মৃত্যুর ও শনাক্তের হার। আজ সারাদেশে আরো ৩৮ জন কভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১ হাজার ৬৭৬ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ১২ হাজার ৭৩১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৩৭ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৯৯০ এবং মারা গেছেন ১২ হাজার ৮৩৯ জন। সর্বশেষ বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৮৯৭ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩২২।

 

আজ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ৭৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ ও মৃত্যুহার ১ দশমিক ৫৮ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের ৩১ জন সরকারি ও ছয়জন বেসরকারি হাসপাতালে এবং একজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে ২৩ জন ষাটোর্ধ্ব ছিলেন। বাকিদের মধ্যে ৯ জন ৫১-৬০ বছর, দুজন ৪১-৫০, তিনজন ৩১-৪০, একজন ২১-৩০ বয়সী ছিলেন। বিভাগভিত্তিক হিসাবে মৃতদের ঢাকা বিভাগের ৪ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।