সংসদে জাতীয় আর্কাইভ বিল, ২০২১ সংসদে উত্থাপন

বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল, ২০২১ সংসদে
উত্থাপন করা হয়েছে।
শনিবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে
এম খালিদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে
রিপোর্ট প্রদানের জন্য বিলটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে
পাঠানো হয়। খবর বাসসের
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর
সভাপতিত্বে আজ অধিবেশন শুরু হয় সকাল ১১টা ০৪ মিনিটে।
শুরুতে শিশু দিবাযত্ন বিল, ২০২১ এবং হজ
ও ওমরা ব্যবস্থ্যাপনা বিল, ২০২১ এর ওপর পৃথকভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয় সম্পর্কিত
এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়।
রিপোর্ট দু’টি উপস্থাপন করেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি যথাক্রমে বেগম মেহের আফরোজ ও হাফেজ রুহুল আমিন মাদানি।
এরপর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু
হয়। আলেচনায় অংশ নেন সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ, আবুল হাসান মাহমুদ আলী, মহিউদ্দিন
খান আলমগীর, উপাধ্যক্ষ আবদুস শহীদ, তাহজিব আলম সিদ্দিকী, সেলিমা আহমাদ, বিএনপির হারুনুর
রশীদ ও রুমীন ফারহানা।


