এক লাখ ৬২০ ডোজ টিকা আসছে আজ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসছে আজ।

 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, ৩০ মে রোববার দুপুরে কাতার ওয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসার কথা রয়েছে।

 

এর আগে কোভিডশিল্ড, স্পুটনিক ভি, সিনোফার্মের পরে দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের টিকা।

 

দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে।