দেশে করোনায় মৃত্যু ২২, শনাক্ত ১২৯২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মৃত্যু ২২ জনের। সারাদেশে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪৮০ জন। আক্রান্ত
এক হাজার ২৯২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯৪ হাজার
৯৮৫ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ৯১৫টি নমুনা
পরীক্ষা করে আরও এক হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের
হার আট দশমিক ১২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও আট জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে
একজনের ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের
মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩৫ হাজার ১৫৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ ৮৭
হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২
দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।


