দেশে করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ১,৩৫৪

দেশে মহামারি নভেল করোনাভাইরাসে গত ২৪
ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো
১২ হাজার ৩৭৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। এ পর্যন্ত মোট শনাক্তের
সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন। এর আগে গতকাল শনিবার (২২ মে) ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা
ছিল ৩৮ জন।
আজ রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৫ হাজার
১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ২০৫টি। এ পর্যন্ত
মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের
হার ৮ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। একই সময়ে
করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।
মৃত ২৮ জনের মধ্যে ঢাকার ১০ জন, চট্টগ্রামের
৭ জন, বরিশালের ৩ জন, সিলেটের ৫ জন, ময়মনসিংহের ১ জন এবং রংপুরের ২ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি, ৫১ থেকে ৬০ বছরের
১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে ৩ জনের
দেহে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত
হয়ে প্রথম একজন মারা যায়।


