করোনায় বিশ্বেব্যাপি মৃত্যু সাড়ে ৩৪ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের
ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন
১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৫৭ হাজার ৬১৯ জন।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ হাজার ৭০৫ জন। এর আগের দিন করোনায়
মারা যান ১৩ হাজার ১২০ জন।
সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ
হয়েছেন ১৪ কোটি ৭২ লাখ ২০ হাজার ৪২১ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার
৪০৮ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার
দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত
হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর
দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার
৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন।


