দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

 

বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।