বিশ্বব্যাপী করোনা প্রণ নিল ১৩ হাজার মানুষের

মহামারী নভেল করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজারের বেশি।

 

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৬৫ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫০২ জন, যা গতকালের চেয়ে প্রায় ৪২ হাজার বেশি।

 

বৃহস্পতিবার (২০ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৩২২ জন।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ দুই হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ এক হাজার ৯৪৯ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৯৯ হাজার ১৮০ জন।

 

এরপরেই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৮৭ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।

 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৫৮ লাখ ১৫ হাজার ১৯১ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৮৬৪ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৩ লাখ ৩০ হাজার ১১৮ জন।

 

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।

 

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৮৩ হাজার ৭৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৮ জনের। সেরে উঠেছেন সাত লাখ ২৬ হাজার ১৩২ জন।