দেশে আজও করোনায় প্রণ গেল ৩২ জনের, শনাক্ত ৬৯৮

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯৮ জন। দেশে মোট সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৫৮ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ২৩ হাজার ৯৪ জন করোনা থেকে সুস্থ হলো।

 

সোমবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এরমধ‌্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাসায় ২ জন মারা গেছেন। 

 

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ জনের মধ‌্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ১৭ জন রয়েছেন।