২৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন

মহামারী নভেল করোনাভাইরাসের প্রভাব ক্রমেই বাড়ার কারণে সারা বিশ্বে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৫৬৭ জন মানুষ। এ কারণে দেশে করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১৬ মের পর থেকে লকডাউন (বিধিনিষেধ) আরো এক সপ্তাহ অর্থাৎ ২৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ১৬ মে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। পার্শ্ববর্তী দেশের অবস্থাটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। সংক্রমণ এড়াতে বিধিনিষেধ বাড়ানোর এই সিদ্ধান্ত।

 

তিনি বলেন, ঈদ উপলক্ষে মাস্ক না পরা, কিছু সংখ্যক লোকের বাড়িতে যাওয়া- এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। হয়তো ঈদে পর সংক্রমণ আবার বেড়ে যাবে।

 

প্রতিমন্ত্রী বলেন, যারা মাস্ক পরছেন তারা সেভ থাকবেন, কিন্তু যারা মাস্ক পরছেন না তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই ঈদের পর সংক্রমণ ২০/২২ তারিখের দিকে আবার বেড়ে যেতে পারে। ওই সময়ের অবস্থাটা নিয়ে আমরা শঙ্কিত। সেই জায়গা থেকে আমরা চিন্তা-ভাবনা করছি ঈদের পর আরও অন্তত এক সপ্তাহ এই বিধিনিষেধ চলমান রাখা। এরই মধ্যে যাতে শতভাগ মাস্ক পরাতে পারি সেই ব্যবস্থাটা করা। এই বিষয়গুলো সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা করছি। ১৬ তারিখের মধ্যে হয়তো প্রজ্ঞাপন দিয়ে আমরা জানাতে পারব।

 

দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।