প্রধানমন্ত্রী সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন আজ বৃহস্পতিবার।

বাংলাদেশ টেলিভিশন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

দেশে শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়।

 

এদিকে আজ বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপন করবে