আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে মঙ্গলবার (১১ মে) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি এ ঘটনার নিন্দা প্রকাশ করেন।

 

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরাইলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।