করোনা প্রাণ নিল আরও ৩৮ জনের, শনাক্ত ১৫১৪

দেশে গত ২৪ ঘন্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৭২ জনে। একই সময়ে এক হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭৫ হাজার ২৭ জনে।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৪৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৪৭ হাজার ৭৪২টি।