দেশে করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ১২৮৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
১১ হাজার ৮৭৮ জনে। নতুন শনাক্ত হয়েছে এক হাজার ২৮৫ জন। যা ৫৫ দিন বা প্রায় আট সপ্তাহ
পর সর্বনিম্ন শনাক্ত। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭২ হাজার
১২৭।
শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়
করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৯২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল সাত
লাখ ছয় হাজার ৮৩৩ জনে।
আর গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা
করা হয়েছে ১৪ হাজার ৭০৩টি। এতে এক হাজার ২৮৫ জনের মধ্যে মিলেছে ভাইরাসটি। ২৪ ঘণ্টায়
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ।


