দেশে করোনায় প্রণ গেল ৫০ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জনের। নতুন
করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭
হাজার ৩৩৮ জনে।
আজ বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত
হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।
২৪ ঘণ্টায় ২০ হাজার ২১৭ জনের নমুনা সংগ্রহ
করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার
৮ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি।
মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে
ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ১, খুলনায় ৩ এবং সিলেটে ২ জন
মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ
এবং ১৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ
পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৭৫৫ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৫৪৪ জন এবং
নারী ৩ হাজার ২১১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪
ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩,
৪১ থেকে ৫০ বছরের ৫ এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন।


