১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে
চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে বুধবার (৫ মে)
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সকল সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ
ঈদের ছুটিতে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।
দোকানপাট/শপিংমলসমূহ পূর্বের ন্যায় সকাল
১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করতে
হবে, অন্যথায় দোকানপাট/শপিংমল তাৎক্ষণিক বন্ধ
করে দেয়া হবে।
আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি
প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া আগের মতো ট্রেন
ও লঞ্চ বন্ধ থাকবে।
মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।
প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদেশ
অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


