১১ কার্যদিবসে ২০ হাজার ৩৯ কারাবন্দিকে জামিন
করোনাভাইরাস মহামারির মধ্যে সারা দেশের
নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে গত ১১ কার্যদিবসে ২০ হাজার ৩৯ জন কারাবন্দিকে জামিন
দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের
স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ
রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক
উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
এতে গত ১১ কার্যদিবসে নিম্ন আদালতে ২০ হাজার ৩৯ জন কারাবন্দি জামিন পেয়েছে।
সাইফুর রহমান আরও জানান, এর মধ্যে গতকাল
মঙ্গলবার ভার্চুয়ালি শুনানি নিয়ে সারা দেশে অধস্তন আদালতে দুই হাজার ৭২৮টি জামিন-দরখাস্ত
নিষ্পত্তি হয়। এতে জামিন পান এক হাজার ৩৯৫ জন হাজতি।


