দেশে করোনায় মৃত্যু ৭৮, শনাক্ত ৩০৩১

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ২২৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

 

এর আগে সোমবার (২৬ এপ্রিল) করোনায় ৯৭ জন মারা যান ও নতুন করে ৩ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত হন।