মামুনুল হকসহ হেফাজতের তিন নেতার ৭ দিনের রিমান্ড

নাশকতার দুই মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির
কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল মামুনুক হক,
জুনায়েদ আল হাবিব, জালালুউদ্দীন কাসেমীর ৭ দিনের রিমান্ড মনঞ্জুর।
সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম
সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলাগুলোর মধ্যে পল্টন থানার ৪ ও মতিঝিল
থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে সাতদিনের রিমান্ডে শেষে তদন্ত কর্মকর্তা
মামুনুল হককে আদালতে হাজির করে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলার বিশ দিনের রিমান্ডের
আবেদন করেন।
এসময় তারপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল
চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধী করেন। উভয়পক্ষের শুনানি
শেষে বিচারক এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে গেলো ১৯ এপ্রিল মামুনুল হককে সাত
দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।


