করুণারত্নের ১১তম টেস্টে সেঞ্চুরি

৯৯ রানে দাঁড়িয়ে তাড়াহুড়ো করলেন না দিমুথ করুণারত্নে। ধৈর্যের পরীক্ষা
দিয়ে ৮ বল ঠেকিয়ে গেলেন। অবশেষে পেলেন রান নেওয়ার মতো বলের দেখা। ৮৬তম ওভারে তাসকিন
আহমেদের মিডল স্টাম্প বরাবর বল মিড উইকেটের দিকে ঠেলে দিলেন, নিলেন দুটি রান। এরপর
হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদযাপন করলেন ১১তম টেস্ট সেঞ্চুরি। এজন্য খেলেছেন ২৪৭টি বল,
ছিল ৮টি চার।
স্কোর: শ্রীলঙ্কা ৯৩ ওভারে ২৮৫/৩ (করুণারত্নে ১২২*, ধনঞ্জয়া ৪৫*); বাংলাদেশ:
প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে।


