২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে ভাইরাসটিতে
মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে
৪০১৪ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক
(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩৫টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে
মোট ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।


