জয়ার সেলফি বিভ্রাট!

দুই বাংলায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন জয়া আহসান। করোনার কারণে বর্তমানে
বাংলাদেশে নিজ বাড়িতেই আছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভি এই অভিনেত্রী।
ছবি, ফটোশুটের ছবি, মজার ভিডিও তাকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায়। এমনকি
দেশ ও বিশ্বের নানা বিষয় নিয়েও মুখ খুলতে ভয় পান না এই নায়িকা। সম্প্রতি জয়ার একটি
ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে: একটি অনুষ্ঠানে সেলফি তোলার চেষ্টা করছেন জয়া।
কিন্তু কিছুতেই পারছেন না। যখনই সেলফি তুলবেন বলে হাসি মুখে ক্যামেরায় তাকাচ্ছেন পাশ
থেকে ওমনি তার এক ভক্ত মুখ বাড়িয়ে দিচ্ছে। জয়া তাকে বার বার বারণ করছেন। তবুও যুবক
নাছোড় বান্দা। সে সেলফিতে মুখ দেখাবেই।













