গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১২

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১২ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা চতুর্থ দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

 

আজ সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এছাড়াও একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।