সারা বিশ্বে মৃত্যু ২৯ লাখ ৫৮ হাজার, আক্রান্ত ১৩ কোটি ৭২ লাখ ছাড়াল

বিশ্বে আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী (বাংলাদেশ সময় সকাল দশটা পর্যন্ত) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখের বেশি এবং মৃত্যুবরণ করেছেন ২৯ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন। এছাড়াও সারা বিশ্বে এখন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১ লাখ ৩ হাজার ৯০৯ জন।

 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।

 

যুক্তরাষ্ট্রের পর করোনায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ভারত। দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮৯ জন।

 

আক্রান্ত বিবেচনায় এর পরের ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।