সারা দেশে সোম-মঙ্গলবারও ‘লকডাউন’
দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’আজ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল
কাদের বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত
কঠোর ও সর্বাত্মক লকডাউন।
১২ ও ১৩
এপ্রিল তাহলে কী হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান
লকডাউনের ধারাবাহিকতা চলবে এ দুদিন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়। তবে শুরু থেকেই লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
ফলে ‘লকডাউনে’ গণপরিবহন ও শপিংমল বন্ধ
রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার শর্তসাপেক্ষে সরকার গণপরিবহনে চলাচলের অনুমোদন দেয়
সরকার। আর শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাটও খোলা হয়।
লকডাউনের
পাঁচদিনের মাথায় গত শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের
জন্য সর্বাত্মক লকডাউনের কথা জানান জানান।


