উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর সভাপতি হলেন শেখ হাসিনা

আগামী দুই বছরের জন্য উন্নয়নশীল দেশগুলোর
জোট ডি-৮-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার
(৮ এপ্রিল) জোটের দশম শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি
রিসেপ তাইয়্যিপ এরদোগানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের
প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সভাপতিত্বের
দায়িত্ব তুলে দেন।
শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী
বলেন, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই সংগঠনের জন্য তার সবসময়ই একটি বিশেষ
দুর্বলতা রয়েছে। ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইস্তাম্বুলে
প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
হওয়ার সময়ও শেখ হাসিনা সভাপতিত্ব করেছিলেন।
উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক
সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান,
মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়।
ডি-৮-এর সব রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীরা,
ডি-৮ মহাসচিব প্রতিনিধিরা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায়
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়।
লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৮৫৭
জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ২৫ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী
মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে
শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬৭ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ
৬ হাজার ১৪৬ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা
ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি
২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায়
ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৪ হাজার
৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ২২৪ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের
সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৭
হাজার ৬০২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬১ জনের।
আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায়
সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬৩ হাজার
২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫৮ জনের।
এদিকে আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২৩ জন এবং মারা গেছে ৯৮ হাজার ১৯৬ জন।


