বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ১ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ৮ হাজার ১৬১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ১ হাজার ৭২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪২৪ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের
সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা
৩ কোটি ১০ লাখ ১ হাজার ৬৩৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬০ হাজার
৯০ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায়
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়।
লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৮৫৭
জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ২৫ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী
মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে
শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬৭ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ
৬ হাজার ১৪৬ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা
ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি
২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায়
ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৪ হাজার
৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ২২৪ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের
সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৭
হাজার ৬০২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬১ জনের।
আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায়
সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬৩ হাজার
২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫৮ জনের।
এদিকে আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২৩ জন এবং মারা গেছে ৯৮ হাজার ১৯৬ জন।


