২৪ ঘণ্টায় দেশে করোনা মৃত্যু ৭৪ জন শনাক্ত ৬৮৫৪ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬৮৫৪ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭৪ জনের, যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ছয় হাজার ৮৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ।

 

মার্চের শুরু থেকেই দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে থাকলেও গত দুই সপ্তাহ ধরে তা দ্রুত গতিতে বাড়ছে। গত ২৬ মার্চ শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ। ২৭ মার্চ তা বেড়ে ১৪ দশমিক ৯০ শতাংশ, ২৮ মার্চ ১৭ দশমিক ৬৫ শতাংশ, ২৯ মার্চ ১৮ দশমিক ৩৮ শতাংশ, ৩০ মার্চ ১৮ দশমিক ৯৪ শতাংশ, ৩১ মার্চ ১৯ দশমিক ৯০ শতাংশ, ১ এপ্রিল ২২ দশমিক ৯৪ শতাংশ, ২ এপ্রিল ২৩ দশমিক ২৮ শতাংশ, ৩ এপ্রিল ২৩ দশমিক ১৫ শতাংশ, ৪ এপ্রিল ২৩ দশমিক ০৭ শতাংশ, ৫ এপ্রিল ২৩ দশমিক ৪০ শতাংশ, ৬ এপ্রিল ২১ দশমিক ০২ শতাংশ ও গতকাল ২২ দশমিক ০২ শতাংশে দাঁড়ায়।

 

আজসহ টানা এক সপ্তাহ যাবৎ গড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫৯। গত ২ এপ্রিল মারা গেছেন ৫০ জন, ৩ এপ্রিল ৫৮ জন, ৪ এপ্রিল ৫৩ জন, ৫ এপ্রিল ৫২ জন, ৬ এপ্রিল ৬৬ জন ও গতকাল মারা গেছেন ৬৩ জন।

 

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ ও ২৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৪৬ জন।

  

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৯১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৬০০। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৪৯টি। আর ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা রয়েছে ৩০৫টি। এর মধ্যে ফাঁকা রয়েছে ১৩টি। গতকাল পর্যন্ত সারাদেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।