গরুকে ছাড়িয়ে টপে এখন মুরগি

এবার গরুকে ছাড়িয়ে টপে এখন মুরগির মাংস। পুরো মাস জুড়েই রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে মুরগির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। দাম যেন আগুনে হাত লাগানোর মতন অবস্থা। এবার সে আগুন আরো উত্তাপ করেছে শবেবরাত।

বিভিন্ন বাজারে কেজিপ্রতি ব্রয়লার মুরগি খুচরা বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়, লাল লেয়ার মুরগি কেজিপ্রতি ২১০-২২৫ টাকায়, দেশি মুরগির কেজি ৫৫০ টাকা এবং আর পাকিস্তানি কক মুরগির কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩শ টাকার উপরে। গেছে। সোনালিকা মুরগি প্রতি কেজি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে অনলাইন শপের ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে, আধা কেজি ওজনের একটি সোনালিকা মুরগির দাম দেওয়া হয়েছে ৩২০ টাকা। সেই হিসাবে প্রতি কেজি মুরগির দাম হয় ৬৪০ টাকা। আর দেশি মুরগির কেজি পৌনে ৮০০ টাকার মতো। গরুর মাংসের কেজি দেওয়া হয়েছে ৫৬৯ টাকা। এই হিসাবে মুরগির দাম গরুর মাংসকে ছাড়িয়ে গেছে। 

বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে ব্রয়লার কেজিতে বেড়েছে ১০ টাকা। আর লাল লেয়ার মুরগি কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। আর পাকিস্তানি কক মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। দেশি মুরগির কেজিতে বেড়েছে ৫০ টাকা।

এর আগের দিন (বৃহস্পতিবার) ব্রয়লার মুরগির কেজি ছিল ১৫০-১৫৫ টাকা, পাকিস্তানি কক মুরগির কেজি ১৩০-১৪০ টাকা, লাল লেয়ার মুরগির কেজি ১৮০-১৯০ টাকা, দেশি মুরগির কেজি ৫০০ টাকা। প্রতি বছর পবিত্র শবেবরাতের আগে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম কিছুটা বাড়ে। দাম বাড়ার কারণে সম্পর্কে ব্যবসায়ীরা জানান, রাজধানীর বাজারগুলোতে মুরগি কম আসায় দামও বেড়েছে।