কৃষকলীগে যোগ দিলেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। আজ বুধবার (২৪ মার্চ) সংগঠনের সভাপতি সমীর চন্দ্রকে একটি ক্যাপ তুলে দিয়ে কৃষকলীগে যোগদান করেন।
সমীর চন্দ্র বলেন, ‘দেশের কৃষকদের
সেবার করার ব্রত নিয়ে তিনি দলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। খুব শিগগিরই দলীয়
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।’
গাইবান্ধায় জন্ম নেয়া এই ক্রিকেটারের ২০১২
সালের ২৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটে। ২৫ বছর বয়সী সুপ্তা এখন
পর্যন্ত লাল সবুজের হয়ে ২২টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
প্রসঙ্গত, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সবশেষ কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।


