রাশিয়ার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ কি স্থগিত হচ্ছে?

ইউক্রেনে হামলা চালিয়ে মানবাধিকার
লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ স্থগিত হতে পারে
রাশিয়ার।
বৃহস্পতিবার এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে
বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার জাতিসংঘে মানবাধিকার
কাউন্সিলের সদস্যপদ স্থগিত করার প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১১ সালে
লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিক্ষোভকারীদের
বিরুদ্ধে সহিংসতার কারণে জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ স্থগিত করা
হয়েছিল।
এ বিষয়
যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের বুচা শহরে শত শত বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে
রাশিয়ার সদস্যপদ স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রাশিয়া ইউক্রেনে বেসামরিক
নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে।
জাতিসংঘের
সদস্য রাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিলেই ৪৭
সদস্যবিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত হবে।
পশ্চিমা
কূটনীতিকরা বলছেন, মস্কোর সদস্যপদ স্থগিত করার জন্য ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ
পরিষদে তাদের যথেষ্ট সমর্থন রয়েছে।
এ নিয়ে
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড রয়টার্সকে জানিয়েছেন, ‘রাশিয়াকে
এটি বলা গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে মানবাধিকারে সম্মান করার ভান করতে দেব না।’
একটি নোটের
বরাত দিয়ে রয়টার্স জানায়, রাশিয়া দেশগুলোকে সতর্ক করেছে যে হ্যাঁ ভোট দিলে বা বিরত
থাকলে এটিকে বন্ধুত্বহীন ইঙ্গিত হিসেবে দেখা হবে।


