গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই


গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ সাফি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।
দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।
একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।